লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের পৃথক অভিযানে ৭৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।.
গ্রেপ্তারকৃতরা হলেন— হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিহারউদ্দিন ফরাদ (৩৬), চরমার্টিন ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি আবদুল গণি (৬০) এবং একই এলাকার মো. সোহেল (৪০)। পুলিশ জানায়, নিহারউদ্দিনের কাছ থেকে ২৩ পিস এবং বাকি দুইজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।.
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, "আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দ্রুতই তাদের আদালতে সোপর্দ করা হবে।" মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ লক্ষ্মীপুর (জেলা প্রতিনিধি):
আপনার মতামত লিখুন: